জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে নানা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।
প্রধান অতিথি জেলা প্রশাসক মাজহারুল ইসলাম বলেন, ‘ ভূমি ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভূমি নামজারি, খতিয়ান, পর্চা, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন সেবা সম্পর্কে জনগণকে সচেতন করতে এ মেলার আয়োজন করা হয়েছে।’
মেলায় আগত সেবাগ্রহীতাদের তাৎক্ষণিক পরামর্শ ও বিভিন্ন অনলাইন সেবা প্রদান করা হয়। এছাড়াও ডিজিটাল ভূমিসেবা কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হয়।





