অভিজ্ঞতা থাকলেই মিলবে ৫০ হাজার বেতনের চাকরি

চাকরির খবর
চাকরির খবর | ছবি: এখন টিভি
0

এলআইএমআরএস কন্সট্রাকশন অ্যান্ড ইন্টেরিয়র নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘সিনিয়র সেল্স ম্যানেজার (ইন্টেরিয়র আইটেমস)’ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

এ পদে আবেদন করতে প্রার্থীর বয়স অবশ্যই ৪০ থেকে ৫০ বছরের মধ্যে থাকতে হবে। এ পদে চাকরির বেতন নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার থেকে ৫০ হাজারের মধ্যে।

পদের নাম: সিনিয়র সেল্স ম্যানেজার (ইন্টেরিয়র আইটেমস)

পদসংখ্যা: নির্ধারিত নয়

আরও পড়ুন:

আরও চাকরির খবর:

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিস

কর্মস্থল: ঢাকা (বনানী)

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ১২ বছর

এই পদে আবেদন করতে প্রার্থীকে অবশ্যই বিজনেস প্রশাসন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। নির্বাচিত প্রার্থীরা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।

এসএইচ