পাশাপাশি জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন কারাবন্দীদের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা শোনেন এবং প্রতিকারযোগ্য বিষয়সমূহ দ্রুত সমাধানের আশ্বাস দেন।
এসময় জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন প্রত্যাশা ব্যক্ত করে বলেন, কারাগারসমূহ শুধু বন্দীশালা না থেকে প্রকৃত অর্থে সংশোধনাগার হিসেবে গড়ে উঠবে। যেখানে বন্দিদের সংশোধন ও পুনর্বাসনের সুযোগ আরও সম্প্রসারিত হবে।
এসময় অতিরিক্ত জেলা জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল, জেল সুপার শাহ ফখরুল ইসলাম এবং জেলার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ আব্দুস সেলিম উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রশাসক কারা প্রাঙ্গণে পৌঁছলে কারা কর্তৃপক্ষ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান ও গার্ড অব অনার প্রদান করেন।



 Minister Li Yunze-320x167.webp)

