সংখ্যালঘু নির্যাতন হতে দেয়া হবে না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছেড়ে দিবো: ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ
ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ | ছবি: সংগৃহীত
0

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর সে দেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন হচ্ছে এ অজুহাতে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। প্রয়োজনে মন্ত্রিত্ব ছেড়ে দিবেন বলেও জানান তিনি।

আজ (সোমবার, ১১ মে) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোটার্স ফোরাম, বিএসআরএফ সংলাপে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ভারতে মুসলমানদের ওপর নিপীড়ন বন্ধে অনুরোধ করা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন:

ধর্মমন্ত্রী বলেন, ‘প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ায় তারেক রহমানকে অনেকেই সহ্য করতে পারছে না, তারা ষড়যন্ত্র করছে। যারা গণতন্ত্রকে হত্যা করতে চায় তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে।’

এফএস