প্রথমবার তিন আয়োজক দেশে ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী

বিশ্বকাপের ট্রফি
বিশ্বকাপের ট্রফি | ছবি: সংগৃহীত
0

এবারই প্রথম একাধিক দেশে হবে ফিফা ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। তিন আয়োজক দেশ আলাদা আলাদা অনুষ্ঠান আয়োজনের কথা জানিয়েছে ফিফা। গতকাল (শুক্রবার, ৮ মে) এমনটা জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

এর আগে ২০০২ সালে দক্ষিণ কোরিয়া ও জাপানে অনুষ্ঠিত হয় ফুটবলের সবচেয়ে বড় এই মহারণ। সেবার উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল দক্ষিণ কোরিয়ায়। এবার আয়োজক তিন দেশ। বিশ্বকাপের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ১১ জুন মেক্সিকো সিটিতে, ম্যাচ শুরুর আগে গান গাইবেন গ্র্যামিজয়ী মেক্সিকান পপ ব্যান্ড মানা এবং ফোক ও পপ গায়ক আলেজান্দ্রো ফার্নান্দেজ ও বেলিন্ডা।

আরও পড়ুন:

১২ জুন টরেন্টোতে কানাডার ম্যাচ শুরুর আগে গান গাইবেন অ্যালানিস মরিসেট, মাইকেল বুবলে, অ্যালেসিয়া ক্যারা ও উইলিয়াম প্রিন্স। একই দিনে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামার আগে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে পারফর্ম করবেন আমেরিকান সংগীতশিল্পী কেটি পেরি ও দেশটির জনপ্রিয় পপ তারকারা।

ইএ