যবিপ্রবিতে ‘ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস অ্যাওয়ারনেস’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

যবিপ্রবিতে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস অ্যাওয়ারনেস সেমিনার
যবিপ্রবিতে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস অ্যাওয়ারনেস সেমিনার | ছবি: এখন টিভি
0

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে শিক্ষকদের নিয়ে ‘ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস (আইপিআর) অ্যাওয়ারনেস’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার, ৪ মে) দুপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অ্যাকাডেমি ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারীতে বিশ্ববিদ্যালয়ের গবেষকদের উদ্ভাবন ও গবেষণাকে উৎসাহিত করতে এবং উদ্ভাবকদের আইনি সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন বিভাগের শিক্ষকদের নিয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এসময় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, ‘আমরা যারা গবেষণা করি এবং নিজেদের গবেষক হিসেবে প্রতিষ্ঠা করতে চাই, তাদের জন্য এ সেমিনার অত্যন্ত গুরুত্বপূর্ণ। গবেষণা, পেটেন্ট, ট্রেডমার্ক এবং কপিরাইট সুরক্ষায় সচেতন হওয়া প্রতিটি গবেষকের মৌলিক কাজ। এ সেমিনার থেকে কিভাবে পেটেন্ট করবো এবং গবেষণাপত্র সংরক্ষণ করবো তা আমরা জানতে ও শিখতে পারব। এতে আমরা যেমন নিজেদের উন্নয়ন করতে পারব তেমনিভাবে এ দেশ ও জাতিকে জ্ঞান ও গবেষণায় এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করতে পারব।

আরও পড়ুন

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসাইন সরকার। তিনি তার মূল প্রবন্ধে পেটেন্ট আবেদন প্রক্রিয়া এবং বাংলাদেশে বিদ্যমান মেধাসম্পদ আইন নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. কে. এম. আনিস-উল-হক। অনুষ্ঠান পরিচালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. ফারহানা ইয়াসমিন।

এসময় সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. নাসরিন আক্তার আইভি। সেমিনারে বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকরা।

জেআর