সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ হচ্ছে: ডিএমপি কমিশনার

ডিএমপির ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার
ডিএমপির ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার | ছবি: সংগৃহীত
0

সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ করা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. সরওয়ার। আজ (শনিবার, ২ মে) দুপুরে কারওয়ান বাজারে পুলিশ ক্যাম্প উদ্বোধন শেষে গণমাধ্যমে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘চাঁদাবাজ রুখে দেয়া হবে, গোপনে কাজ করবে বাহিনী। সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ হচ্ছে, মাথাচাড়া দিলে দমন করা হবে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ বাহিনী বিরামহীনভাবে কাজ করছে।’

আরও পড়ুন:

এসময় তিনি আরও বলেন, ‘নতুন করে শীর্ষ সন্ত্রাসীরা তৈরি হচ্ছে না। আগে যারা ছিলো,তাদের নাম ভাঙ্গিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। পুলিশ তাদের দমনে তৎপর আছে।’

ইএ