বলিভিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৯, আহত ২২

বাস দুর্ঘটনা
বাস দুর্ঘটনা | ছবি: সংগৃহীত
0

বলিভিয়ার দক্ষিণ-পশ্চিম অঞ্চলের একটি মহাসড়কে বাস দুর্ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ২২ জন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, চিলি ও বলিভিয়ার ওরুরো শহরের মধ্যে সংযোগকারী আন্তর্জাতিক রুটে এ দুর্ঘটনা ঘটে।

আন্তঃবিভাগীয় মহাসড়কের একটি বাঁকে মোড় নিতে গিয়ে বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। এ সময় বাসটি সড়ক থেকে ছিটকে গিয়ে উল্টে যায়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে শুরু হয়েছে তদন্ত।

আরও পড়ুন:

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসের যান্ত্রিক ত্রুটি এবং অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনা হতে পারে। চালকের অবহেলা আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

ইএ