সকালে এ ক্যাম্পের উদ্বোধন করেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোহাম্মদ ওয়াদুদুল তরফদার। এ সময় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন উপাধ্যক্ষ ডা. কামাল হোসাইন, টিএমএসএস ডেপুটি নির্বাহী কর্মকর্তা ডা. মতিউর রহমান। বিএমএসএস এর সভাপতি ডা. রাফিতুল আল নাহিয়ান, সাধারণ সম্পাদক সুবহা তানজিম।
দিনব্যাপী ক্যাম্পে, যুগোপযোগী স্বাস্থ্য সেবা, যোগাযোগ উন্নয়ন, তথ্য প্রযুক্তি,দ্বন্দ্ব নিরসন সহ ৬টি সেশনে প্রশিক্ষণ দেওয়া হয়। দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থী, ইন্টার্ন ডাক্তাররা অংশগ্রহণ করেন।





