সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ

নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন | ছবি: এখন টিভি
0

সংরক্ষিত আসনে নারী প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই শুরু হচ্ছে আজ। বুধবার (২২ এপ্রিল) দুপুর ২টা থেকে নির্বাচন ভবন অডিটোরিয়ামে বাছাই কার্যক্রম পরিচালনা করবেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা

মঙ্গলবার নির্ধারিত সময়ের মধ্যে ৫০ আসনের বিপরীতে ৫৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেয়। বিএনপি জোট থেকে মোট ৩৬টি, জামায়াত জোট থেকে ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জোট থেকে ১টি মনোনয়নপত্র জমা দেয়।

এছাড়া আরও ৩ প্রার্থী স্বতন্ত্রভাবে তাদের মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে আজ জামায়াত সমর্থিত ১১ দলীয় জোট এবং স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র বাঁচাই করবে ইসি। আগামীকাল সকাল থেকে বিএনপি জোট সমর্থিতদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করবে কমিশন।

সুষ্ঠু ও স্বচ্ছভাবে এ প্রক্রিয়া সম্পন্ন করতে নির্ধারিত জায়গায় প্রার্থী নিজে এবং তার প্রস্তাবকসহ সমর্থকরাও উপস্থিত থাকতে পারবেন। ইসির আইন বিধি অনুযায়ী এ প্রক্রিয়া সম্পন্ন হবে।

মনোনয়ন যাচাই-বাছাইের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২৬ এপ্রিল। একইনঙ্গে আগামী ২৭ ও ২৮ এপ্রিল আপিল নিষ্পত্তির কথা রয়েছে। ২৯ এপ্রিল প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময়, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল। সংরক্ষিত নারী আসনে ভোটগ্রহণ আগামী ১২ মে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এএইচ