দিনদুপুরে ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাত

ড. আহমদ হোসেন
ড. আহমদ হোসেন | ছবি: সংগৃহীত
3

অফিস শেষে বাসায় ফেরার পথে ছুরিকাঘাতের শিকার হয়েছেন জাতীয় ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালক ড. আহমদ হোসেন। আজ (সোমবার, ২০ এপ্রিল) রাজধানীর মহাখালীতে পুরাতন ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনের একটি গলিতে এ হামলার ঘটনা ঘটে।

দু’জন অজ্ঞাতনামা হামলাকারী পিছন থেকে এসে তার ওপর অতর্কিত হামলা চালায়। এসময় তারা তার ডান হাত ও পিঠে ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। হামলাকারীদের মধ্যে দু’জনের বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছর।

গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত জাতীয় ক্যান্সার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন:

এদিকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আহমদ হোসেনের খোঁজ নিতে হাসপাতালে আসেন স্বাস্থ্যমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন।

তিনি বলেন, ‘হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। টেন্ডার বা যে কোনো বিষয় থাক না কেন তা খুঁজে বের করবে আইনশৃঙ্খলা বাহিনী।’

চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতের কথাও জানিয়েছেন তিনি।

এসএস