বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়ায় বাংলা নববর্ষ বরণ

বাংলা নববর্ষ উপলক্ষ্যে আনন্দ শোভাযাত্রা
বাংলা নববর্ষ উপলক্ষ্যে আনন্দ শোভাযাত্রা | ছবি: এখন টিভি
0

কুষ্টিয়ায় নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ। নতুন বছরকে বরণ করে নিতে কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে আজ (মঙ্গলবার, ১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়।

এসময় শোভাযাত্রাটি শহরের বিভিন্ন এলাকা ঘুরে পুনরায় কালেক্টরেট চত্বরে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসক ছাড়াও প্রশাসনের সব কর্মকর্তা কর্মচারী অংশ নেন শোভাযাত্রায়। এসময় দেশ ও জাতির মঙ্গল কামনা করে নতুনভাবে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যাশা করা হয়।

আরও পড়ুন:

এছাড়া কুষ্টিয়া পৌর বটমূলে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে পৌর কর্তৃপক্ষ।এতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও সংগীত শিল্পীরা নানা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। গানে গানে বাংলা নববর্ষ বরণ করেন।

একই সঙ্গে জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে পহেলা বৈশাখ বরণে দিনব্যাপী নানা অনুষ্ঠান পালিত হচ্ছে।

জেআর