মুজিবনগরে গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার

গৃহবধূর মরদেহ
গৃহবধূর মরদেহ | ছবি: এখন টিভি
1

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় সুফিয়া খাতুন নামের ৬০ বছর বয়সী এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ দুর্বৃত্তরা তাকে হত্যা করে ঘরের আড়ায় ঝুলিয়ে রেখে গেছে।

আজ (সোমবার, ১৩ এপ্রিল) বিকেল তিনটার দিকে উপজেলার টুঙ্গি গোপালপুর গ্রামে নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের পাশেই রক্ত ছড়িয়ে ছিটিয়ে ছিলো। নিহত সুফিয়া খাতুন ওই গ্রামের খেদের আলীর স্ত্রী।

পরিবারের সদস্যরা জানান, জমিজমা নিয়ে খেদের আলীর ভাই আখের আলীর সঙ্গে তার বিরোধ ছিল। সে বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মুজিবনগর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো প্রস্তুতি চলছে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এএইচ