জ্বালানি সংকট: পাকিস্তানে দোকানপাট ও শপিং মল বন্ধের নতুন নির্দেশনা

পাকিস্তানের একটি শপিংমল
পাকিস্তানের একটি শপিংমল | ছবি: সংগৃহীত
0

জ্বালানি সংকট মোকাবিলায় দোকানপাট ও শপিং মল বন্ধের বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের সরকার। নির্দেশনা অনুযায়ী, বেলুচিস্তানে রাত ৮টার মধ্যে দোকানপাট ও শপিং মল বন্ধ করতে হবে।

এছাড়াও, কমিউনিটি সেন্টারগুলোতে বিবাহসহ অন্যান্য সামাজিক অনুষ্ঠান আয়োজনের সময়সীমা বেধে দেয়া হয়েছে রাত ১০টা পর্যন্ত। তবে সিদ্ধান্তের আওতামুক্ত থাকবে ওষুধের দোকান।

আরও পড়ুন:

অন্যদিকে, পৃথক নোটিশে বিভাগীয় নগরীর দোকানপাট ও শপিং মল রাত ৯টা ও জেলা শহরের বাণিজ্যিক বিপণী বিতানগুলো রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে খাইবার পাখতুনখোয়া সরকার। এর আগে, চলমান জ্বালানি সংকটে ইসলামাবাদ ও পাঞ্জাব প্রদেশের যাত্রীদের জন্য বিনামূল্যে গণ-পরিবহন সার্ভিসের সিদ্ধান্ত নেয় পাকিস্তান সরকার।

ইএ