সংসদে প্রথমবারের মতো এমপিদের প্রশ্নের উত্তর দিয়েছেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদে প্রধানমন্ত্রী
জাতীয় সংসদে প্রধানমন্ত্রী | ছবি: সংগৃহীত
0

ত্রয়োদশ জাতীয় সংসদে প্রথমবারের মতো সংসদ সদস্যদের (এমপি) বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (বুধবার, ১ এপ্রিল) বেলা সাড়ে ৩টায় সংসদে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর জন্য ৩০ মিনিটের প্রশ্নোত্তরপর্ব বরাদ্দ করা হয়।

বাংলাদেশ সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রীর কার্যসূচির এ তালিকা প্রকাশ করা হয়।

এর আগে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরপর্ব নির্দিষ্ট দিনে আয়োজনের প্রস্তাব উত্থাপন করা হয়। আজ সংসদের মুলতবি অধিবেশনে বক্তব্যকালে একজন সংসদ সদস্য এ প্রস্তাব উত্থাপন করেন।

আরও পড়ুন:

তিনি উল্লেখ করেন, সপ্তাহের একটি নির্দিষ্ট দিন বিশেষ করে বুধবার প্রধানমন্ত্রীর জন্য প্রশ্নোত্তরপর্ব বরাদ্দ রাখা হলে সংসদীয় কার্যক্রম আরও সুসংগঠিত হবে।

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এ বিষয়ে প্রশ্নটি রেফার করার নির্দেশ দেন এবং পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান।

পরে সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংসদে আজকের দিনের কার্যতালিকায় প্রধানমন্ত্রীর জন্য ৩০ মিনিট বরাদ্দ করা হয়।

এসএস