জ্বালানি পরিস্থিতি: কাটছে না অস্থিরতা, সরকারের উদ্যোগে আশ্বস্ত হতে পারছেন না ভোক্তারা

জ্বালানি তেল
জ্বালানি তেল | ছবি: সংগৃহীত
0

বৈশ্বিক অস্থিরতা আর মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে দেশের জ্বালানি খাতে তৈরি হওয়া অস্থিরতা যেন কিছুতেই কাটছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার নানা উদ্যোগ নিলেও আতঙ্ক থেকে বের হতে পারছেন না ভোক্তারা।

ফিলিং স্টেশন ঘিরে যানবাহনের দীর্ঘ সারি, রাজধানীতে এই চিত্র হয়ে ওঠেছে নিয়মিত। সব এলাকাতেই গ্রাহকদের ভোগান্তির ধরণ প্রায় একই রকম। দীর্ঘ অপেক্ষার পর কোন কোন ফিলিং স্টেশনে গ্রাহকরা প্রয়োজনমতো জ্বালানি সংগ্রহ করতে পারলেও, অধিকাংশ স্থানেই দেখা গেছে রেশনিং পদ্ধতি।

আরও পড়ুন:

জ্বালানি তেলের ঘাটতির কারণে রাস্তায় গণ-পরিবহন এবং ব্যক্তিগত গাড়ির সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। এছাড়া চলমান সংকট ও বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানি সাশ্রয়ের জন্য স্কুলেও ৩ দিন অনলাইন ও ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার প্রস্তাব দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রীসভার বৈঠকে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

ইএ