পাঁচ মিনিট আগেই সংসদ অধিবেশনে প্রবেশ করেন প্রধানমন্ত্রী

সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী
সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী | ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
0

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের (৩য় দিন) মুলতবি অধিবেশন শুরুর পাঁচ মিনিট আগেই সেখানে প্রবেশ করেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়।

আজ (রোববার, ২৯ মার্চ) বিকেল ৩টায় ঢাকায় জাতীয় সংসদ ভবনে শুরু হয় অধিবেশন। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ অধিবেশন শুরু হয়।

আরও পড়ুন:

অধিবেশনের শুরুতে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এবং নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল শুভেচ্ছা বক্তব্য রাখেন। স্পিকারের অনুপস্থিতিতে তিনি সংসদ অধিবেশনে স্পিকারের দায়িত্ব পালন করছেন।

পরে বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার এবং ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী মিসেস দিলারা হাফিজ এবং যশোর-৬ আসনের সংসদ সদস্য মোক্তার আলীর মা রহিমা বেগমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এএইচ

আরও পড়ুন:
এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!