স্টেশন সূত্রে জানা গেছে, ট্রেনটির পিছনের তৃতীয় বগির (গ) চাকা লাইনচ্যুত হয়। তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন:
সেতাবগঞ্জ রেল স্টেশন মাস্টার মো. মজনু মিয়া জানান, ঈদ শেষে গন্তব্যে ফেরা যাত্রীদের কথা বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত নেয়া হয়েছে। লাইনচ্যুত বগিটি রেখেই বাকি ট্রেনটি রংপুর হয়ে সান্তাহারের উদ্দেশ্যে ছেড়ে যাবে। পরে রিলিফ ট্রেন এসে ওই বগিটি উদ্ধার করবে।
তিনি আরও জানান, এ ঘটনায় রেল যোগাযোগে কোনো বিঘ্ন ঘটেনি। ট্রেনটির অগ্রযাত্রায় বিলম্ব হলেও অন্য ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।





