আজ (শুক্রবার, ২৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের একটি বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৬-এর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েদ জাহিদ ও কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাজিব হাসানের নেতৃত্বে এবং কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেনের অংশগ্রহণে এ অভিযান পরিচালিত হয়।
আরও পড়ুন:
গ্রেপ্তার ইয়ার আলী উপজেলার শংকরপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে। তার বিরুদ্ধে সাতক্ষীরার বিভিন্ন থানায় ডাকাতি, চুরি, হত্যা ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।
কালিগঞ্জ থানার ওসি জুয়েল হোসেন বলেন, ‘অভিযানে ইয়ার আলীর কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল, চার রাউন্ড গুলি, দুটি ওয়াকিটকি ও ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’




