প্রতিষ্ঠানের নাম: অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড
চাকরির ধরন: বেসরকারি চাকরি
পদের নাম: এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
পদসংখ্যা: নির্ধারিত নয়
আরও পড়ুন:
এই পদে আবেদন করতে মার্কেটিংয়ে বিবিএ ডিগ্রিধারী হতে হবে প্রার্থীদের। তবে পণ্য পোর্টফোলিও ব্যবস্থাপনা এবং কৌশল সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকলে অগ্রাধিকার পাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ পদে আবেদনের জন্য ২ থেকে ৫ বছরের অভিজ্ঞতার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। আলোচনা সাপেক্ষে নির্বাচিত প্রার্থীদের বেতন নির্ধারিত হবে। আবেদনের জন্য বয়সসীমা কমপক্ষে ২৫ থেকে ৩৬ বছর হতে হবে। নির্বাচিত প্রার্থীরা প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্ট, জীবন বিমা (দুর্ঘটনাজনিত এবং হাসপাতালে ভর্তির ক্ষেত্রে), হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ছাড়, পিক অ্যান্ড ড্রপ সুবিধা (উপলব্ধতার উপর নির্ভরশীল), ডে-কেয়ার পরিষেবা, এপেক্স পণ্যে এপেক্স ফ্যামিলি ডিসকাউন্ট পাবেন।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।





