আজ (বুধবার, ২৫ মার্চ) চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তাকে শোকজ করেন। সেই সঙ্গে আগামী ৩ দিনের মধ্যে আদালতে হাজির হয়ে ওসিকে এ বিষয়ে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
কারণ দর্শানোর নোটিশে বলা হয়, বুধবার গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, মগবাজার এলাকার বিশাল সেন্টার মার্কেটে ‘নবীন’ ব্র্যান্ডের একটি পাঞ্জাবির দোকানে একদল লোক পুলিশসহ হাজির হয়ে বন্ধ করে দেয়ার হুকুম দিচ্ছে।
নোটিশে আরও বলা হয়, ওই সময় পাশে দাঁড়ানো পুলিশ সদস্যদের নির্লিপ্ত দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। পুলিশের এমন নির্লিপ্ততা মানুষের মধ্যে ভীতি সঞ্চার করবে বলে মনে করেন আদালত। পুলিশের এ ধরনের নির্লিপ্ততাকে কেন আইন বহির্ভূত এবং পেশাদারিত্ববিরোধী হিসেবে ঘোষণা করা হবে না এ মর্মে আগামী ৩ দিনের মধ্যে অত্র কোর্টে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য ডিএমপির হাতিরঝিল থানার অফিসার ইনচার্জকে (ওসি) নির্দেশ দেয়া হলো।
এছাড়াও উল্লেখিত ‘নবীন’ ব্রান্ডের পাঞ্জাবির দোকান আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে উপস্থিত থেকে খুলে দেয়ার জন্য হাতিরঝিল থানার ওসিকে নির্দেশ দেয়া হলো। সেই সঙ্গে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিস্তারিত নাম-পরিচয় আদালতে জমা দেয়ার কথাও শোকজ নোটিশে উল্লেখ রয়েছে।

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



