চিড়িয়াখানায় শিশুরা হরিণ, বানর, বকপাখি ও কুমির দেখে আনন্দে মেতে উঠেছে। দীর্ঘ কর্মব্যস্ততার পর এই উন্মুক্ত পরিবেশ নগরবাসীর মনে প্রশান্তি বয়ে এনেছে। দর্শনার্থীরা জানিয়েছেন, ছুটির দিনে শিশুদের প্রকৃতি ও প্রাণীর সঙ্গে সাক্ষাৎ এবং খোলা পরিবেশে বিনোদন তাদের মানসিক সজীবতাও বৃদ্ধি করেছে।
আরও পড়ুন:
নিরাপত্তা ও ব্যবস্থাপনার বিষয়ে শঙ্কা নেই বলে উল্লেখ করেন দর্শনার্থীরা। এছাড়া ধর্ম যার যার উৎসব সবার—এই প্রত্যাশায় অন্যান্য ধর্মের মানুষও ঈদের আনন্দে অংশগ্রহণ করেছেন। সামাজিক সম্প্রীতি বজায় রেখে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যাশাও ব্যক্ত করেছেন তারা।





