আজ (বৃহস্পতিবার, ১৯ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ তথ্য জানানো হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
সভায় জানানো হয়, দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় শুক্রবার রমজানের ৩০তম দিন পূর্ণ হবে।
সভা শেষে ধর্মমন্ত্রী বলেন, ‘জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সব জেলা প্রশাসক, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় জেলার কার্যালয়গুলো, আবহাওয়া অধিদপ্তর ও মহাকাশ গবেষণার প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা গেছে, বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এমন অবস্থায় আগামী শুক্রবার পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। ২১ মার্চ, শনিবার থেকে পবিত্র শাওয়াল মাস গণনা শুরু হবে।’





