ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের প্রথমার্ধে গোল না পেলেও দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের মাঝে ডেডলক ভাঙে ম্যানচেস্টার ইউনাইটেড। ৫৩ মিনিটে ব্রুনো ফার্নান্দেসের অ্যাসিস্টে গোল করেন ক্যাসেমিরো।
আরও পড়ুন:
৬৪ মিনিটে রস বার্কলের গোলে খেলায় আসে ১-১ সমতা। ৭১ মিনিটে ম্যাথিয়াস কুনহা আর ৮১ মিনিটে বেঞ্জামিন শেশকো গোল করে নিশ্চিত করেন রেড ডেভিলদের জয়।
অপর ম্যাচে টটেনহামের বিপক্ষে ডমিনিক সবোস্লাইয়ের গোলে লিড নিলেও ম্যাচ জেতা হয়নি লিভারপুলের। ম্যাচের যোগ করা সময়ে স্কোরলাইন ১-১ করেন রিচার্লিসন।





