প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা স্থানীয় সরকার বিভাগের উপসচিব নূরুল করিম ভূঁইয়াকে গাজীপুর, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক (উপ-সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ হিসেবে বদলির আদেশাধীন) আবু সালেহ মো. মুসা জঙ্গীকে চাঁপাইনবাবগঞ্জ, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোসা. শুকরিয়া পারভিনকে পঞ্চগড়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তৌহিদ বিন- হাসানকে কুষ্টিয়া এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব খন্দকার মুশফিকুর রহমানকে নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলিপূর্বক পদায়ন করা হলো।জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
পাঁচ জেলায় নতুন ডিসি নিয়োগ

জনপ্রশাসন মন্ত্রণালয় | ছবি: এখন টিভি
Print Article
Copy To Clipboard
0
গাজীপুর, পঞ্চগড়, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া ও নেত্রকোণায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। আজ (রোববার, ১৫ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের তথ্য জানানো হয়।
এএম
এই সম্পর্কিত অন্যান্য খবর

নিত্যপণ্যের দাম বাড়লেও কমছে না ট্যাক্সের বোঝা; কোন পথে মিলবে সমাধান?

যুক্তরাষ্ট্রে মসজিদে হামলায় নিহত ৩, পরে দুই বন্দুকধারীর আত্মহত্যা

যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে শামা ওবায়েদের বৈঠক; ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক জোরদারের অঙ্গীকার

আড়াইহাজারে পরিত্যক্ত অবস্থায় পুলিশের অস্ত্র ও হ্যান্ডকাফ উদ্ধার

ফরিদপুর জেলা কারাগারে মাদক মামলার হাজতির মৃত্যু