ইরানি গণমাধ্যম ও অস্ট্রেলীয় কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, এর আগে সপ্তাহের শুরুতে এক খেলোয়াড় তার আবেদন প্রত্যাহার করে দলের অন্য সদস্যদের সঙ্গে মালয়েশিয়া হয়ে ইরানে ফেরার প্রক্রিয়ায় যোগ দেন।
আরও পড়ুন:
এর আগে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের চলমান যুদ্ধের মধ্যে জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানানোর কারণে নিজ দেশে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা পাওয়ার পর সফররত নারী ফুটবল দলের সাত সদস্য ছয় খেলোয়াড় ও সহায়ক স্টাফের একজন সদস্য অস্ট্রেলিয়ায় আশ্রয় চেয়েছিলেন।
ইরানের ফারস বার্তা সংস্থা জানিয়েছে, দুই খেলোয়াড় এবং দলের লজিস্টিকস বিভাগের এক সদস্য তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন এবং তারা দেশে ফিরবেন।
