আজ (শুক্রবার, ১৩ মার্চ) সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বগুড়ায় রাজশাহী বিভাগের ৭ জেলার সাংবাদিকদের আর্থিক অনুদান ও সাংবাদিক পরিবারের মেধাবী সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি। এসময় অনুদানের চেকও বিতরণ করেন তিনি।
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, ‘গণমাধ্যম ছাড়া আধুনিক সভ্যতার কথা চিন্তা করা যায় না। এটি ছাড়া রাষ্ট্র ও সমাজ অন্ধকারে থেকে যায়। তাই গণমাধ্যম রাষ্ট্রের জন্য অপরিহার্য। এটির অবাধ স্বাধীনতা দিতে বর্তমান সরকার কাজ করছে। গণমাধ্যমকে ঢেলে সাজিয়ে তথ্যের অবাধ প্রবাহ সৃষ্টি করতে চায় সরকার।’
আরও পড়ুন:
বিশেষ অতিথি হিসেবে এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমনও উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘আজকের যে আর্থিক চেক সেটি অনুদান নয়, এটি সাংবাদিকদের প্রাপ্য।’
এসময় তিনি সাংবাদিকদের উন্নয়নে কাজ করার অঙ্গিকারও ব্যক্ত করেন। সেখানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক কল্যাণ ট্রাস্ট্রের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল বাছিরসহ সাংবাদিক নেতারা।
অনুষ্ঠানে ৫১ জন সাংবাদিককে কল্যাণ অনুদানের এবং ৪৬ জন মেধাবী সন্তানকে মোট ২ কোটি ৪৩ লাখ ৫০ হাজারের চেক বিতরণ করা হয়।





