ঈদ উপলক্ষে শেষ মুহূর্তের কেনাকাটায় কসমেটিকস ও স্কিন কেয়ার পণ্য সবসময়ই বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে। এবারও এর ব্যতিক্রম হয়নি, তবে ভোক্তাদের পছন্দ ও আউটলেট নির্বাচনে দেখা গেছে নতুন ধারা। ক্রেতারা সচেতন হওয়ায় এখন অথেনটিক কসমেটিকস শপগুলোতেই ভিড় জমাচ্ছেন।
দেশের ‘সবচেয়ে বড়’ অথেনটিক রিটেইল আউটলেট হারল্যান স্টোর এবারের ঈদ শপিংয়ে কসমেটিকস বিক্রিতে শীর্ষ স্থান অধিকার করেছে। প্রতিষ্ঠানটির হেড অব সেলস মো. মাসুদ আহমেদ জানিয়েছেন, গত বছরের তুলনায় এবারের ঈদে তাদের বিক্রি বেড়েছে প্রায় ১০ গুণ। তার মতে, হারল্যান স্টোর ক্রেতাদের মাঝে আস্থা ও বিশ্বস্ততার জায়গা তৈরি করতে সক্ষম হয়েছে এবং প্রতিটি স্টোরেই অথেনটিক পণ্য সরবরাহ নিশ্চিত করা হয়েছে।
হারল্যান স্টোরে ঈদ উপলক্ষে শুরু হয়েছে ‘ঈদের সাজে গোল্ড জিতুন’ ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনে মাত্র এক হাজার টাকার কেনাকাটায় প্রতি সপ্তাহে থাকছে গোল্ড সেটসহ লিমিটেড এডিশন গোল্ড ইনফিউজড কসমেটিকস জিতে নেয়ার সুযোগ। এরই মধ্যে এই অফারে প্রথম সপ্তাহে সৌভাগ্যবান গোল্ড সেট বিজয়ীর নাম ঘোষণা করেছে হারল্যান স্টোর কর্তৃপক্ষ।
বিজয়ী হয়েছেন গাজীপুর কাপাসিয়ার পপি মন্ডল। তিনি গত ২৪ ফেব্রুয়ারি গাজীপুর মাওনার হারল্যান স্টোর থেকে কেনাকাটা করেন। তার কেনাকাটার লিমিট এক হাজার টাকা পার হওয়ায় তিনি স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে গোল্ড সেট জিতে নেন।
গোল্ড সেট জিতে আনন্দে উচ্ছ্বাসিত হয়ে পপি মন্ডল বলেন, ‘আমি খুবই খুশি। আমি ভাবতেও পারিনি যে আমি এমন কিছু একটা পাবো। আমি কখনই কোথাও থেকে কেনাকাটা করে এমন কিছু পাইনি, এটাই প্রথম। হারল্যান স্টোরকে ধন্যবাদ, মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি।’
দেশজুড়ে ১৫০টিরও বেশি হারল্যান আউটলেট, ফ্ল্যাগশিপ স্টোর এবং অনলাইন প্ল্যাটফর্ম herlan.com-এ এই ক্যাম্পেইনের আওতায় কেনাকাটা করে রয়েছে গোল্ড কয়েন জেতার সুযোগ। এছাড়াও রয়েছে লাখ টাকার ক্যাশ ভাউচার জেতার সুযোগ।
রাজধানীর গুলশান পিংক সিটি, যমুনা ফিউচার পার্ক, উত্তরা জসিম উদ্দিন, বেইলি রোডের আউটলেটগুলোতে ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে স্কিন এনালাইজার মেশিন ব্যবহার করে উপযুক্ত পণ্য বাছাই করতে ক্রেতাদের দীর্ঘ সারিতে অপেক্ষা করতে হয়েছে।
এই ঈদ শপিংয়ে ক্রেতাদের শীর্ষ পছন্দের তালিকায় ছিল লিপস্টিক, আইলাইনার, প্রেস পাউডার, ফাউন্ডেশন, লিপগ্লস এবং আইশেডো কালার কসমেটিকস। এছাড়া ফেস ও হেয়ার সিরাম, ফেস ওয়াশসহ নিত্য প্রয়োজনীয় স্কিন কেয়ার পণ্যও ছিল দারুণ চাহিদার শীর্ষে।
হারল্যান স্টোরের প্রতিটি ব্র্যান্ডের পণ্য উচ্চতর গবেষণা ও উন্নত ফর্মুলেশনের মাধ্যমে প্রস্তুত করা হয়। যুক্তরাষ্ট্র ও ইউরোপের সেরা কোম্পানিগুলোর কাছ থেকে সংগ্রহ করা হয় এসব পণ্যের কাঁচামাল। ফলে ক্রেতাদের মাঝে প্রতিষ্ঠানটি আস্থা ও নির্ভরতার প্রতীক হয়ে উঠেছে।
উল্লেখ্য, রিমার্ক এলএলসি ইউএসএ’র অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান রিমার্ক এইচবি প্রতিষ্ঠিত করেছে দেশের সবচেয়ে বড় রিটেইল চেইন শপ ‘হারল্যান স্টোর’ যেখানে পাওয়া যাচ্ছে শতভাগ অথেনটিক কালার কসমেটিকস, স্কিন কেয়ার, হোম কেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্য।
দেশের সবচেয়ে বড় অথেনটিক কসমেটিকস স্টোর, হারল্যান স্টোরের সবগুলো পণ্য পাওয়া যাচ্ছে সারা দেশজুড়ে দেড় শতাধিক হারল্যান স্টোর আউটলেট, হারল্যান স্টোর ফ্ল্যাগশিপ আউটলেট ও herlan.com ওয়েবসাইটে।





