আজ (সোমবার, ৯ মার্চ) দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জনউদ্যোগ যশোরের আহবায়ক নাজির আহমেদের সভাপতিত্বে ঘণ্টা ব্যাপী মানববন্ধনে দুটি সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষণ ও নারী নির্যাতনকারীরা যখন দেখে অপরাধ করেও পার পাওয়া যায়, তখন তাদের ভিতরে অপরাধ প্রবণতা বেড়ে যায়। ধর্ষণ ও হত্যার বিচার বছরের পর বছর ঝুলে থাকে।
অপরাধীরা রাজনৈতিক ছত্রছায়ায় বা অর্থের জোরে পার পেয়ে যায়। ফলে অপরাধ প্রবণতা আরও বেড়ে যায়। নারী নির্যাতন ও ধর্ষণকারীদের দ্রুত বিচার নিশ্চিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পারলে সমাজ থেকে নারী নির্যাতন বিলুপ পাবে।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রমিক নেতা মাহবুবুর রহমান মজনু, সুরধনীর সভাপতি হারুন অর রশিদ, হাসিনুর রহমানসহ নেতৃবৃন্দ।





