জ্বালানি তেল পাচার রোধে সুনামগঞ্জ সীমান্তে বিজিবির সতর্কতা

বিজিবির সতর্ক অবস্থান ও টহল
বিজিবির সতর্ক অবস্থান ও টহল | ছবি: এখন টিভি
0

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের অস্থিরতার প্রেক্ষাপটে সীমান্ত দিয়ে তেল পাচার ঠেকাতে সুনামগঞ্জ সীমান্তে তৎপরতা বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (শনিবার, ৭ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ২৮ বিজিবির অধিনায়ক জাকারিয়া কাদির।

সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) তথ্যমতে, অধিক মুনাফার আশায় কিছু অসাধু চক্র সীমান্ত পথে জ্বালানি তেল পাচারের চেষ্টা করতে পারে।

আরও পড়ুন:

এ আশঙ্কায় শুক্রবার থেকে সীমান্তের বিভিন্ন পয়েন্টে নজরদারি জোরদার, চেকপোস্ট স্থাপন, বিশেষ টহল ও সন্দেহভাজন যানবাহনে তল্লাশি কার্যক্রম বাড়ানো হয়েছে।

২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ‘জ্বালানি তেল পাচারসহ যেকোনো অবৈধ কার্যক্রম প্রতিরোধে সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং এ তৎপরতা অব্যাহত থাকবে।’

এএইচ