ফ্লাইট ক্রুরা একটি অনিশ্চিত পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছিলো। সেই অনিশ্চিত পরিস্থিতি থেকে দেশের মাটিতে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্রুদের পরিবার পরিজন চরম উৎকণ্ঠায় সময় পার করছিলো। ইউএস-বাংলা এয়ারলাইন্স সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ক্রুদের ফিরিয়ে এনে তাদের পরিবারের সদস্যদেরও চিন্তামুক্ত করতে পেরেছে।
একটি সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ববোধ থেকেই ইউএস-বাংলা এয়ারলাইন্স দুবাই এয়ারপোর্ট অথরিটির অনুমতি ক্রমে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনার জন্য দু’টি বিশেষ ফ্লাইট পরিচালনা করছে।
আরও পড়ুন:
এর মধ্যে আজ (বৃহস্পতিবার, ৫ মার্চ) একটি ফ্লাইট নিরাপদে ৩৭৮ জন যাত্রী নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
অপর ফ্লাইটটি পরিকল্পনা অনুযায়ী আগামীকাল (শুক্রবার, ৬ মার্চ) সকালে ঢাকায় অবতরণ করবে। বিশেষ ফ্লাইটগুলো ৪৩৬ আসনের এয়ারবাস ৩৩০-৩০০ এয়ারক্রাফট দিয়ে পরিচালিত হচ্ছে।




