সভায় প্রতিমন্ত্রী দেশের ক্রীড়া অবকাঠামোর আমূল পরিবর্তন ও উন্নয়ন নিয়ে সরকারের সুদূরপ্রসারী ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা তুলে ধরেন। খেলার মাঠের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানান তিনি।
আরও পড়ুন:
ক্রীড়া অবকাঠামো সম্প্রসারণের অংশ হিসেবে প্রতিমন্ত্রী গ্রামীণ জনপদে পড়ে থাকা মাঠগুলো সংস্কার এবং দেশের ৬৪টি জেলায় আধুনিক ইনডোর সুবিধা-সম্পন্ন স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনার কথা জানান।
এছাড়া ফুটসাল গেমের প্রসারে মাঠ তৈরিতে সরকারি সহায়তার আশ্বাস দেন তিনি। দেশের ক্রীড়া খাতকে স্বাবলম্বী করতে একটি পূর্ণাঙ্গ স্পোর্টস ইন্ডাস্ট্রি গড়ার কথা ব্যক্ত করেন আমিনুল হক।





