গতকাল (মঙ্গলবার, ৪ মার্চ) নিজেদের ঘরের মাঠে অসম্ভবকে সম্ভব করার মিশনে নামে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। প্রথম লেগে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়া ইয়ামালদের ফাইনালে উঠতে করতে হতো অবিশ্বাস্য কিছু। সেই লক্ষ্যে একের পর এক আক্রমণ করে অ্যাতলেটিকো দুর্ভেদ্য রক্ষণ প্রাচীর ভেঙে ২৯ মিনিটে প্রথম গোল করেন মার্ক বানাল।
আরও পড়ুন:
প্রথামার্ধের শেষ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বার্সা শিবিরে আশার বারুদ জোগান ব্রাজিলিয়ান তারকা রাফিনহা। তবে দ্বিতায়ার্ধে অতিরিক্ত রক্ষনশীল কৌশলে চলে যান অ্যাতলেটিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমিওনে।
সেই বাধা টপকে ৭২ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তিন নম্বর গোলটি করে বার্নাল। তবে শেষ রক্ষা হয়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। ২০১২-১৩ মৌসুমের পর আবারও ফাইনালে সিমিওনের দল।





