আবির মাখিয়ে রঙে-আনন্দে পালিত হচ্ছে দোল পূর্ণিমা

দোলযাত্রা উৎযাপন
দোলযাত্রা উৎযাপন | ছবি: সংগৃহীত
0

বৃন্দাবনে রাধার সঙ্গে রঙের খেলায় মেতেছিলেন শ্রীকৃষ্ণ। সময়ের পথ বেয়ে সেটিই রূপ নিয়েছে দোল পূর্ণিমায়। সে স্মৃতি মনে করেই পরস্পরকে আবির মাখিয়ে রঙে-আনন্দে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দোলযাত্রা ও গৌর পূর্ণিমার অনুষ্ঠান।

আজ (মঙ্গলবার, ৩ মার্চ) সকালে ঢাকেশ্বরী মন্দিরসহ রাজধানীর বিভিন্ন স্থানে কীর্তনের মধ্য দিয়ে এ উৎসব উদযাপন শুরু হয়।

ভক্তদের প্রত্যাশা, রঙের আবিরে কেটে যাবে বিদ্বেষ, সবাই মিলে গড়বেন দেশ। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ।

আরও পড়ুন:

এদিন দোল উৎসবের মধ্য দিয়ে য়ে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দেয়ার কথা জানান অনুরাগীরা। জীবনের সব কালিমা মুছে গিয়ে মানবিকতার বন্ধন আরও দৃঢ় হোক, এই প্রার্থনাই ছিলো সবার কণ্ঠে।

সাম্প্রদায়িক সম্প্রীতির এ মিলনমেলা দেশজুড়ে ছড়িয়ে পড়ুক, এমন প্রত্যাশাও জানান তারা।

এফএস