জিম্বাবুয়ের দেয়া ১৫৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি প্রোটিয়া বাহিনী। দলীয় ১৪ রানেই দুই ওপেনার এইডেন মার্করাম ও কুইনটন ডি কক ফেরেন প্যাভিলিয়নে। রায়ান রিকেলটন ২২ বলে ৩১ রান করে আউট হন। ১৮ বলে ৪২ রান করে ফেরেন ব্রেভিস। ২২ রান করে আউট হন ডেভিড মিলার।
আরও পড়ুন:
এরপর আর উইকেট হারাতে হয়নি দক্ষিণ আফ্রিকাকে। স্টাবস ও লিন্ডে মিলে ১৩ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছায় প্রোটিয়ারা। এর আগে প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৫৩ রান করে জিম্বাবুয়ে। ৪৩ বলে সর্বোচ্চ ৭৩ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।




