Recent event

জবাবদিহিতার মধ্যে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ‍্যমন্ত্রী

তথ‍্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন
তথ‍্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন | ছবি: এখন টিভি
0

জবাবদিহিতার মধ্যে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তথ‍্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ (বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি) বিকেলে বনানীর নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রীর সঙ্গে ১০টি বিষয় নিয়ে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বেসরকারি টেলিভিশন মালিক ও সংগঠনের প্রতিনিধিরা। বিকেলে রাজধানীর বনানীতে তথ্যমন্ত্রীর নিজ বাসভবনে এ সাক্ষাতের আয়োজন করা হয়।

আরও পড়ুন:

এসময় গণমাধ্যমে সত্য প্রকাশের স্বাধীনতা ও নাগরিক অধিকার ক্ষুণ্ণ না হওয়া এবং একইসঙ্গে জবাবদিহিতার মাধ্যমে গণমাধ্যমের যেন কণ্ঠরোধ না করা হয় সে বিষয়েও আলোচনা করেন।

সাক্ষাতে এটকোর নেতারাও জানান, যে সমস্যাগুলো নিয়ে আলোচনা হয়েছে তা উভয়ের মধ্যে আলোচনা করে বাস্তবায়ন করা হবে।

এসএস