আজ (বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইমেলার উদ্বোধন ঘোষণা করবেন। এ উপলক্ষে মেট্রো রেলের এই স্টেশন সাময়িকভাবে ২ ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত এই স্টেশনে ট্রেন চলাচল ও যাত্রী ওঠানামা বন্ধ থাকবে। মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন:
এর আগে, গত ২৪ ফেব্রুয়ারি বাংলা একাডেমির পক্ষ থেকে ডিএমটিসিএলকে দেয়া চিঠিতে এ বিষয়ে অনুরোধ জানানো হয়েছিল।
চিঠিতে উল্লেখ করা হয় যে, ২৬ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত বইমেলার উদ্বোধনী দিনে, প্রধানমন্ত্রীর নিরাপত্তার স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনটি সাময়িকভাবে বন্ধ রাখা প্রয়োজন।
এই নির্ধারিত ২ ঘণ্টার মধ্যে কোনো যাত্রী স্টেশনে প্রবেশ বা বের হতে পারবেন না। কোনো ট্রেনও এখানে থামবে না। তবে মেট্রোরেলের অন্যান্য স্টেশনে ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।





