এসময় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তাদের বিক্ষোভ করতে দেখা যায়। স্থানীয়দের অভিযোগ হত্যার ২৪ ঘণ্টা অতিবাহিত হলেও পুলিশ উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নেয়নি।
এলাকাবাসীর দাবি, শিশুটিকে শারীরিক নির্যাতনের পর হত্যা করা হয়। তথ্যপ্রমাণ লোপাটের জন্য সিসিটিভি ফুটেজ গায়েব করার অভিযোগও করেন তারা।
এদিকে একমাত্র মেয়েকে হারিয়ে শোকে স্তব্ধ পরিবার। দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিতের দাবি জানায় বাবা-মা।
আরও পড়ুন:
স্থানীয়দের পক্ষ থেকে মামলা না নেয়ার অভিযোগকে গুজব বলে দাবি করেছে হাতিরঝিল থানা পুলিশ। ওসি গোলাম মর্তুজা জানান, রামপুরার উলন রোড এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সন্দেহভাজন হিসেবে ভবনের দারোয়ানকে আটক করে ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়।
এর আগে, গতকাল (মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি) হাতিরঝিল থানাধীন পশ্চিম উলন এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে তাহেদী আক্তার জান্নাত নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার তিতাস উপজেলার আলীর গাঁও-এ।





