Recent event

পুতিন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছেন, তাকে থামানো দরকার: জেলেনস্কি

ভলোদিমির জেলেনস্কি
ভলোদিমির জেলেনস্কি | ছবি: বিবিসি
0

পুতিন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছেন, তাকে থামানো দরকার বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের সরকারি সদর দপ্তরে জেলেনস্কির সঙ্গে বিবিসির প্রতিনিধিরা দেখা করলে তিনি এ কথা বলেন।

জেলেনস্কি বলেন, পুতিন এরই মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করছেন। তাঁকে পিছু হটাতে একমাত্র উপায় ছিল তীব্র সামরিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগ করা।

ইউক্রেন যুদ্ধের চার বছর পূর্তির একদিন আগে বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে জেলেনস্কি, যুদ্ধ থামাতে মস্কোর ওপর সামরিক ও অর্থনৈতিক চাপ আরও বাড়াতে মিত্রদের প্রতি আহ্বান জানান। তবে রাশিয়ার ওপর প্রস্তাবিত নতুন নিষেধাজ্ঞা প্যাকেজ নিয়ে ঐক্যমত্যে পৌঁছাতে পারছে না ইইউভুক্ত দেশগুলো।

এ কারণে হাঙ্গেরির অসহযোগিতাকে দায়ী করেছে ইউরোপীয় ইউনিয়ন। এদিকে, ইউক্রেনের ওডেসা অঞ্চলে নতুন করে চালানো রুশ হামলায় অন্তত ২ জন নিহত হয়েছেন। আহত কমপক্ষে ৩ জন।

ইএ