ম্যাচের শুরুতেই বার্সাকে এগিয়ে দেন ঘরের ছেলে মার্ক বের্নাল। প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করেন আরেক মিডফিল্ডার ফ্রেংকি ডি ইয়ং। এরপর একের পর এক আক্রমণ চালিয়েছে বার্সেলোনা, যদিও প্রথমার্ধে গোলের দেখা আর পাওয়া হয়নি।
আরও পড়ুন:
তবে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা ফারমিন লোপেজের পা থেকে ৮১ মিনিটে দলের তৃতীয় গোল আসলে জয় অনেকটাই নিশ্চিত হয়। সপ্তাহ খানেক আগেই লা লিগায় হোঁচট খেয়ে শীর্ষস্থান হারিয়েছিল বার্সেলোনা।
এর আগে, শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে রিয়াল মাদ্রিদ হেরে যাওয়ার পর বার্সার সামনে শীর্ষস্থান দখলের সুযোগ সৃষ্টি হয়। সেই সুযোগকেই কাজে লাগিয়ে লেভান্তেকে হারিয়ে আবারও শীর্ষস্থান দখলে নিলো ফ্লিকের শিষ্যরা।





