Recent event

ফুটবল ইতিহাসে ক্রিশ্চিয়ানো রোনালদোর নতুন মাইলফলক

ক্রিশ্চিয়ানো রোনালদো
ক্রিশ্চিয়ানো রোনালদো | ছবি: সংগৃহীত
0

ফুটবল ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ত্রিশ বছরের পর ৫০০ গোলের বিরল কীর্তি গড়েছেন পর্তুগিজ মহাতারকা।

সৌদি প্রো লিগে আল হ্যাজেমের বিপক্ষে ৪-০ গোলের জয় পেয়েছে রোনালদোর আল নাসর। ম্যাচের ১৩ মিনিটে নিজের প্রথম গোল করেন সিআরসেভেন।

মাঝে কিংসলে কোমান ও গ্র্যাবিয়েলের গোলে আল নাসর এগিয়ে যায় ৩-০ ব্যবধানে। ৭৯ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ক্যারিয়ারের গোল সংখ্যা ৯৬৪তে উন্নীত করেন রোনালদো। ৪১ বছর বয়স হলেও এখনই হার মানছেন না পর্তুগিজ তারকা।

পেশাদার ফুটবল ক্যারিয়ারে যেখানে অনেক ফুটবলারের মোট গোল সংখ্যা ৫০০ এর কম সেখানে রোনালদো ৩০ বছরের পরের সময়ে রোনালদোর এই কীর্তি অসাধারণ এক অর্জন।

এএইচ