Recent event

২৮ ফেব্রুয়ারি যমুনা ছাড়বেন ড. ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস | ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং
0

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছাড়বেন ২৮ ফেব্রুয়ারি। জানা গেছে তিনি যমুনা ছেড়ে গুলশানে নিজের বাসভবনে উঠবেন।

এদিকে আজ (রোববার, ২২ ফেব্রুয়ারি) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন শেষে, প্রায় ১৮ মাস পর নিজের পুরোনো কর্মস্থল ইউনূস সেন্টারে ফিরেছেন তিনি।

ইউনূস সেন্টারের এক ফেসবুক পোস্টে জানানো হয়, সকালে রাজধানীর মিরপুরের টেলিকম ভবনে অবস্থিত কার্যালয়ে পৌঁছালে দীর্ঘদিনের সহকর্মীরা তাকে স্বাগত জানান।

আরও পড়ুন:

সেখানে তিনি গ্রামীণ সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টারাও উপস্থিত ছিলেন।

সরকারের একটি সূত্র বলছে, নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান যমুনায় উঠতে পারেন। তবে এর আগে ভবনটিতে কিছু সংস্কার কাজ প্রয়োজন। সংস্কার সম্পন্ন করতে প্রায় দুই মাস সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এফএস