Recent event

দলমতের ঊর্ধ্বে হতদরিদ্র পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে: সমাজকল্যাণমন্ত্রী

ডা. এ জেড এম জাহিদ হোসেন
ডা. এ জেড এম জাহিদ হোসেন | ছবি: এখন টিভি
1

দলমতের ঊর্ধ্বে উঠে হতদরিদ্র পরিবারের সবাইকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আজ (শনিবার, ২১ ফেব্রুয়ারি) দুপুরে নিজ নির্বাচনি এলাকার নবাবগঞ্জ উপজেলা অডিটোরিয়াম রুমে সরকারি কর্মকর্তা, কর্মচারী ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘জনগণের কাছে নির্বাচনি যে অঙ্গিকার আমরা করেছি তা আপনাদের সহযোগিতা নিয়ে বাস্তবায়ন করতে চাই।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘এই সরকার মহিলাদের স্বাবলম্বী করতে নারীর ক্ষমতায়নকে বেশি গুরুত্ব দেবে। এছাড়াও জনবান্ধব একটি প্রশাসন তৈরি করা হবে, যাতে কেউ আর বিশৃঙ্খলার সৃষ্টি করার সুযোগ না পায়।’

তার নির্বাচনি এলাকা দিনাজপুর-৬ আসনে বেইআনি কর্মকাণ্ড,চাঁদাবাজি, মাদক, জুয়া, সন্ত্রাসী কার্যক্রমও চলবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।

এসএস