Recent event

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী চিকিৎসক হলেন ডা. মনোয়ারুল কাদির বিটু

ডা. মনোয়ারুল কাদির বিটু ও প্রধানমন্ত্রী তারেক রহমান
ডা. মনোয়ারুল কাদির বিটু ও প্রধানমন্ত্রী তারেক রহমান | ছবি: বিএনপি মিডিয়া সেল
0

প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত সহকারী চিকিৎসক হিসেবে প্রেষণে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)। গতকাল (বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি) সিনিয়র সহকারী সচিব সাধনা ত্রিপুরার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী চিকিৎসক হিসেবে প্রেষণে নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়-এর কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মনোয়ারুল কাদির বিটুর চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়-এ ন্যস্ত করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ডা. মনোয়ারুল কাদির বিটু ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) যুগ্ম মহাসচিব এবং ‘রক্তস্পন্দন’-এর প্রধান সমন্বয়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।


এএম