Recent event

বন্ধ হলো প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ

প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ
প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ | ছবি: সংগৃহীত
0

দেশের রাজনৈতিক পরিবর্তনের পর নির্বাচিত নতুন সরকারের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের  পর বন্ধ ঘোষণা করা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ।

আজ (বুধবার, ১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৫৫ মিনিটে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে পোস্টের মাধ্যমে বিষয়টি জানানো হয়।

পোস্টে বলা হয়েছে, ‘ধন্যবাদ! অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল পেজটি এখন আর সক্রিয় থাকবে না। আপনাদের সমর্থন ও অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ।’

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ |ছবি: সংগৃহীত

১৮ মাস ধরে চলা অন্তর্বর্তী সরকারের সময় ভেরিফায়েড পেজটি পরিচালনা করেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। ২০২৪ সালের ৮ আগস্ট নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার শাসনকালীন সময়ে এই পেজটি সক্রিয় ছিল।

গতকাল (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে। আজ (বুধবার, ১৮ জানুয়ারি) বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলে ড. ইউনূসের প্রধান উপদেষ্টার পদ বিলুপ্ত হয়। মন্ত্রিপরিষদ বিভাগ পরে গেজেট প্রকাশ করে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম বন্ধের ঘোষণা করে।

এএম