Recent event

শপথ নিলেন ফারজানা শারমিন পুতুল, নাটোরে আনন্দ র‍্যালি

আনন্দ র‍্যালি লালপুর বাজারে
আনন্দ র‍্যালি লালপুর বাজারে | ছবি: এখন টিভি
0

নাটোর-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী হওয়ায় আনন্দ র‍্যালি করেছে তার নিজ আসনের নেতাকর্মীরা।

আজ (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) বিকেলে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর পরই লালপুর বাজারে আনন্দ মিছিল করে তার নেতাকর্মীরা। এসময় মিছিলটি লালপুর বাজারের প্রধান প্রধান সড়ক পদক্ষেপ করে।

আরও পড়ুন:

নেতাকর্মীরা বলেন, ‘বিএনপির সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের উত্তরাধিকার হিসেবে পুতুলকে প্রতিমন্ত্রী করায় লালপুর-বাগাতিপাড়া মানুষের দীর্ঘদিনের আশা- ভরসা পূরণ হয়েছে। সেই সাথে নাটোর জেলায় একমাত্র প্রতিমন্ত্রী হওয়ায় খুশি লালপুর-বাগাতিপাড়ার সাধারণ মানুষরা।

এএম