আজ (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার পর সংসদ ভবনে শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেয়ার সময় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘শহিদদের আত্মত্যাগের কথা, আহতদের আত্মত্যাগের কথা আমাদের মনে রাখতে হবে। তাদের আকাঙ্ক্ষা, দেশবাসীর আকাঙ্ক্ষা আমাদের পূরণ করতে হবে।’
শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। এ এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
