Recent event

‘ইসি ও ম্যাজিস্ট্রেটের নির্দেশনা থাকলেও ঢাকা-৮ আসনের কোনো বাতিল ভোট বৈধ করা হয়নি’

আফরোজা আব্বাস
আফরোজা আব্বাস | ছবি: এখন টিভি
0

নির্বাচন কমিশন (ইসি) এবং কেন্দ্রে দায়িত্বরত ম্যাজিস্ট্রেটের নির্দেশনা থাকলেও ঢাকা-৮ আসনের কোনো বাতিল ভোট বৈধ করা হয়নি বলে দাবি করেছেন মির্জা আব্বাসের প্রধান নির্বাচনি এজেন্ট আফরোজা আব্বাস।

আজ (সোমবার, ১৬ ফেব্রুয়ারি) বিকেলে দক্ষিণ শাহজাহানপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এমন দাবি করেন।

আফরোজা আব্বাস বলেন, ‘নির্বাচনি দায়িত্বে থাকার কারণে সব কেন্দ্রে আমার যাওয়ার অধিকার রয়েছে। তবে কোথাও প্রভাব বিস্তার করিনি। বাতিল ভোট বৈধ করা হলে মির্জা আব্বাসের ভোট আরও বাড়তো।’

এসময় রিটার্নিং অফিসারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগও করেন তিনি।

এসএস