Recent event

খাতুনগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৯৫ হাজার টাকা জরিমানা

আদালত
আদালত | ছবি: সংগৃহীত
0

রমজানের আগে চট্টগ্রামের ভোগ্যপণ্যের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার। আজ (সোমবার, ১৬ ফেব্রুয়ারি) দুপুরে পরিচালিত অভিযানে অতিরিক্ত মূল্যসহ বিভিন্ন অসঙ্গতি ধরা পড়ে।

এ সময় মসলার দোকানে নিষিদ্ধ কেমিক্যাল বিক্রি, ডালের সঙ্গে রং মেশানো এবং অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির দায়ে ৩টি প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়। সতর্ক করা হয় দোকানদারদের।

ভোক্তা অধিকারের কর্মকর্তারা জানান, কিছু অসাধু ব্যবসায়ী বেশি লাভের আশায় ডালের সাথে রং মেশানোর পাশাপাশি ক্রয় মূল্যের চেয়ে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করছিল। এছাড়া মূল্য তালিকার সঙ্গে ক্রয় মূল্যের বেশি ব্যবধান নজরে আসে তাদের।

পর্যাপ্ত সরবরাহের পরও রমজানের আগে একদিনের ব্যবধানে ছোলার দাম ৬ টাকা বাড়িয়ে বিক্রি করছে খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। এছাড়া পেঁয়াজের দামও বেড়েছে এক দিনের ব্যবধানে কেজি প্রতি ৭ টাকা পর্যন্ত। বাজার নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে জানান ভোক্তা অধিকারের কর্মকর্তারা।

এএইচ