Recent event

বসন্ত আর ভালোবাসা যখন এক মোহনায়, ঋতুরাজকে বরণে মাতলো নগরবাসী

বসন্ত ও ভালোবাসা দিবস
বসন্ত ও ভালোবাসা দিবস | ছবি: সংগৃহীত
0

ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত। শীতের শুষ্কতা কাটিয়ে প্রকৃতি এখন সেজেছে ফাগুনের রঙে ভালোবাসার চাদরে। বসন্তকে বরণ আর বিশ্ব ভালোবাসা দিবস উদযাপনে নগরবাসী বরাবরের মতোই মিলিত হয়েছেন প্রাণের টানে।

তবে এবছর নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা স্বার্থে চারুকলার বকুলতলার স্থান পরিবর্তন করে আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘরের উন্মুক্ত স্থানে আয়োজন করা হয় বসন্ত উৎসব ১৪৩২। সকাল ৭ টা ৩০ মিনিটে সমবেত যন্ত্র ও কণ্ঠসঙ্গীত বেঙ্গল পরম্পরা সঙ্গীতালয়ের পরিবেশনার মধ্যদিয়ে উৎসবের সূচনা হয়।

এছাড়াও আয়োজনে রয়েছে নৃত্য ও সঙ্গীতের দলসমূহ, একক বরেণ্য শিল্পীবৃন্দ, শিশু-কিশোরদের পরিবেশনা ও ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর পরিবেশনা। বছর ঘুরে ঋতুরাজ বসন্তের আগমনী কাটিয়ে তুলবে সকল জরাজীর্ণতা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাঙালিকে গাঁথবে একই সুতোয় সেই প্রত্যাশা আয়োজকদের।

ইএ